• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক

স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপি সদস্যদের টানা ১০ দিনের অবস্থান কর্মসূচি

Reporter Name / ১৬৭ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

স্থায়ী নিয়োগের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১০ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলএসপি) মাঠপর্যায়ে কর্মরত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) সদস্যরা।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ এলএসপি এক্য পরিবারের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, দীর্ঘ সাত বছর আট মাস ধরে মাঠপর্যায়ে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় সাড়ে চার হাজার এলএসপি সদস্য কর্মহীন হয়ে পড়েছেন। এতে তাদের পরিবার চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছে।

নেতারা জানান, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এলএসপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা খামারিদের প্রশিক্ষণ প্রদান, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, প্রাণীর রোগ প্রতিরোধ ও টিকাদান কার্যক্রম, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জরুরি প্রাণিসম্পদ সেবাসহ বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীলভাবে কাজ করেছেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং বিভিন্ন কর্মসূচি পালন করলেও তাদের দাবি বাস্তবায়নে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে বয়সসীমা শিথিল করে যোগ্য এলএসপি সদস্যদের ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।

বাংলাদেশ এলএসপি এক্য পরিবারের নেতারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd