মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হোসেনপুর উপজেলা শাখার সভাপতির পিতার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ ২০২৬ইং) হোসেনপুরের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শোক,প্রার্থনা ও সৌহার্দ্যের পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ,কে,এম, শফিকুল হক শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো,মানসুরুল হক রবিন ও সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ডালিম।
এছাড়াও হোসেনপুর পৌর বিএনপির অন্তর্গত ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।