• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নকে পূর্ণাঙ্গভাবে দুর্নীতিমুক্ত, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের আয়োজনে ‘আলাপন এক্সপ্রেস’ অনুষ্ঠানে সাধারণ জনগণের মুখোমুখি হয়ে এসব অঙ্গীকার করেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের পরিচালক বায়েজীদ ইসলাম জয়।

মুখোমুখি প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সাধারণ জনগণ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন প্রার্থী আব্দুল কাহ্হার কামরুল। এ সময় তিনি চৌগ্রাম ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিক সেবা সহজ করার বিষয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।

প্রার্থীর বক্তব্যের পর উপস্থিত জনসাধারণ করতালির মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানান। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে চৌগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তারা অতীতের নেতৃত্বের পুনরাবৃত্তি চান না। তারা একজন সৎ, চরিত্রবান ও আদর্শবান ব্যক্তিকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ. খ. ম. আমানউল্লাহ আমান, সাধারণ সম্পাদক প্রভাষক এন্তাজ আলী এবং পৌর জামায়াতের আমীর প্রভাষক সাদরুল উলা।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি আলমগীর কবির বাবুল, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, জয়েন্ট সেক্রেটারি আশরাফুল ইসলাম সরদার, মডেল প্রেস ক্লাবের সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিন খাঁন, মোতালেব হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিক ও সংবাদকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd