• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম ও তার দুই সহযোগী গ্রেফতার কবিতাঃ আদভিকার শুভ জন্মদিন মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা রানীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রেজাউল হকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হিলিতে যৌথ অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, আটক-১ নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে এমপি পাটগ্রামে ভারতীয় ষাঁড় আটক, ডিমলায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কটিয়াদীতে পাগলা শিয়ালের কামড়ে ৯ জন আহত

রানীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রেজাউল হকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট আয়কর আইনজীবী মোঃ রেজাউল হক (এলএলএম)-এর সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত স্থানীয় সর্বস্তরের জনতা সর্বসম্মতিক্রমে তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানীগঞ্জ ইউনিয়নের ইছগাও পশ্চিম পাড়ায় এ উঠান বৈঠক ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বৈঠকে অ্যাডভোকেট মোঃ রেজাউল হক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ইচ্ছা প্রকাশ করেন। এসময় উপস্থিত গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল স্তরের মানুষ তাঁকে আন্তরিক সমর্থন ও ভালোবাসা জানান।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ রেজাউল হক বলেন, “আমি এবং আমার পরিবার বিগত দিনগুলোতে সবসময় রানীগঞ্জ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে ও বিপদে-আপদে পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করে এসেছি। আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। আমি সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণ, এলাকার সার্বিক উন্নয়ন এবং গরীব-দুঃখী মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি রানীগঞ্জ ইউনিয়নের সকল আপামর জনসাধারণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করছি।”

অনুষ্ঠানে ইছগাও পশ্চিম পাড়ার স্থানীয় মুরব্বি, সমাজসেবক, যুবসমাজ ও ছাত্র সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রার্থীর সাথে একাত্মতা প্রকাশ করেন এবং তাঁর বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd