• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত নেত্রকোণা পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন-২০২৬ সফলভাবে সম্পন্ন

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি:
জ্ঞানচর্চা, গবেষণা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটিয়ে আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার্স সোসাইটির উদ্যোগে এবং সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টারের আয়োজনে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে খুলনার রূপসায় অবস্থিত সি.এস.এস. আভা সেন্টারে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের লালগালিচা সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, মতবিনিময় ও জ্ঞানচর্চার পর্ব। সম্মেলনে বৈদিক জ্যোতিষ, হস্তরেখাবিদ্যা, জন্মকুণ্ডলী বিশ্লেষণ, সংখ্যাতত্ত্বসহ জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় জ্যোতিষশাস্ত্রের ঐতিহ্য, চর্চা, গবেষণা এবং সাংগঠনিক বিকাশের নানা দিক উঠে আসে। বিশেষভাবে আলোচনা করা হয় সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টারের উদ্যোগ থেকে বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার্স সোসাইটির বিকাশ এবং একে আরও বৃহত্তর প্রাতিষ্ঠানিক ও একাডেমিক পর্যায়ে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে। বক্তারা জ্যোতিষশাস্ত্রকে কল্পনানির্ভর বিষয় হিসেবে নয়, বরং গবেষণা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণভিত্তিক জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আলোচনা করেন ড. কে. সি. পাল, জ্যোতিষী স্বপন চক্রবর্তী, জ্যোতিষী মেধস চক্রবর্তী, জ্যোতিষী জে. কে. দেব, বিপ্লব ধর, নিরোজ কান্তিসহ আরও অনেকে।

সম্মেলনের দ্বিতীয় দিন সাজানো হয় পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও শিক্ষার্থীদের অর্জন উদযাপনের নানা আয়োজনে। এদিন বিভিন্ন কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট, গোল্ড মেডেল ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জ্যোতিষশাস্ত্রের গবেষণা, চর্চা ও বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ১০ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ ‘স্বর্ণমুকুট পুরস্কার’ প্রদান করা হয়। এছাড়া দুই ব্যাচের মোট ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়, যার মধ্যে প্রতি ব্যাচে পাঁচজন করে শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার্স সোসাইটির মহাসচিব ড. কে. সি. পাল সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি দেশ-বিদেশের অতিথি, জ্যোতিষী, আলোচক, বক্তা, বিচারক, মডারেটর, কবি, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজনে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানচর্চা, গবেষণা ও সম্মাননামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তার প্রিয় শিক্ষার্থী লিউনা পাল ও লিহন পালের বাবা, স্বনামধন্য জ্যোতিষী ড. কে. সি. পালের আমন্ত্রণে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিচারক, মডারেটর, বক্তা, কবি, চিকিৎসক ও শিক্ষক বাবু মিটুল কুমার বোসের সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

দুই দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে জ্যোতিষশাস্ত্রের চর্চা, অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক পরিচিতি ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। আলোচনা, পুরস্কার বিতরণ, স্বর্ণমুকুট সম্মাননা, গোল্ড মেডেল ও বৃত্তি প্রদানের মধ্য দিয়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd