• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে ​সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে ​পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, তা হতে পারে না- হাসনাত আব্দুল্লাহ জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব মিয়া কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‎একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬


মোঃ মাহফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ:

‎কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে আজ। দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিষ্টের সরকার এর বিদায়ের পর মানুষের হৃদয়ে আজ স্বস্তি নেমে এসেছে তার এই বহিঃপ্রকাশ এই অমর একুশের প্রথম প্রহর।

‎শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে শুরু হয় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। নিরাপত্তার স্বার্থে পুলিশ অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায়। শহীদ মিনারে আসা সর্বস্তরের মানুষের হাতে ছিল ফুলের স্তবক।

‎দিবসটি উপলক্ষে জেলাজুড়ে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার,কিশোরগঞ্জ প্রেসক্লাব,কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব,জেলা আইনজীবী সমিতি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ব্যবসায়ীমহল সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

‎ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো.মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা,পুলিশ সুপার ড.এস,এম ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,স্কাউট, বিএনসিসি,আনসার, ভিডিবি,বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,গণমাধ্যম কর্মী সহ নানাবিধ শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd