• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

আবারো সিংগাইরে কৃষি জমির মাটি কাটায় অর্থদন্ড,৩ ভেকু অকার্যকর করলেন ভ্রাম্যমান আদালত

Reporter Name / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি(টপসয়েল) কাটার দায়ে অভিযান চালিয়ে ৩ জনকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। এ সময় ৩টি এস্কেভেটর (ভেকু) ও একটি ট্রলি অকেজো করা হয়।

বুধবার (৪মার্চ) দুপুর ১টা থেকে সন্ধ্যাবধি উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় ৩টি পৃথক মামলায় মধ্যচর নয়াবাড়ি গ্রামের আনোয়ারকে ১ লাখ টাকা, মানিকদহ গ্রামের লুৎফরকে ১ লাখ টাকা এবং নবগ্রাম গ্রামের আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালিন সময় সিংগাইর থানা পুলিশ ও গ্রাম পুলিশ সহযোগীতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd