• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয়

আমেরিকা ইরান যুদ্ধ বিরতি!

Reporter Name / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

লেখক: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আল্টিমেটাম শেষ হলো গতকাল! বিচিত্র চিত্র আমেরিকা আর ইরানে! ইরানের কয়েক কোটি মানুষ ‘আল্লাহু আকবার’ বলে রোডে নেমেছে ‘শাহীদ হওয়ার’ জন্য আর আমেরিকার বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ লোক রোডে নেমেছে ট্রাম্পকে সন্ত্রাসী প্লে কার্ড বহন করে! ইরানে শহীদ হতে চাওয়া মিছিলে ৪/৫ বছরের শিশু ও ছিলো, আমেরিকার রোডে একশত পাচ বছরের বৃদ্ধকে দেখা গেছে। ইরানের মাটি কেঁপেছে “আল্লাহু আকবার শ্লোগানে, আমেরিকার মাটি কেঁপেছে ” Trump, you are terrorist, no more killing, step down from the PRESIDENT POST.

প্রিয় পাঠক, একটা সার্বভৌম দেশ ইরানে “মিনাবে সাজাবে তায়েবে” প্রাইমারি স্কুলে বোমা মেরে দু’শ শিশু হত্যা করেছেন বিশ্ব মোড়ল ডোনাল্ড ট্রাম্প! আঠাশে ফেব্রুয়ারী ইরানের সাথে আলোচনা রত অবস্থায় তার গৃহ পালিত ইসরায়েল কে দিয়ে তেহরানে বম্বিংয়ের মাধ্যে এই যুদ্ধ শুরু! ইরানের সরকার প্রধান ‘আলী খামেনি’ সহ উচ্চ পর্যায়ের নেতা, সামরিক জেনারেল ও পরমাণু বিজ্ঞানী মিলে মোট তিরিশ জন সর্বোচ্চ উচ্চ দেশ প্রেমিক হত্যা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে! ইরানের প্রায় হাজার চার জীবন চলে গেছে পরো পারে, কয়েক লাখ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে! দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে ইরানের উপর কয়েক হাজার অবরোধ দিয়ে রেখেছে, অপরাধ আগের ইরান সরকার ‘রেজাশাহ পাহলবি’ উত্তোলন করা তেলের চল্লিশ শতাংশ আমেরিকা কে বখরা দিতো এবং সৌদি আরবের মত ডলারে চুক্তি তূল্য নিয়ম মেনে চলতো! দ্বিতীয় অপরাধ, ইরানের পরমাণু অস্ত্র তৈরি করতে চাওয়া?

পাঠক, ইরানের ক্ষয়ক্ষতি দৃশ্যমান কিন্তু মার্কিন তথা ট্রাম্পের ক্ষয়ক্ষতি অদৃশ্যমান হলে-ও জেনে গেছে বিশ্বের মানুষ গনতন্ত্র মানবতার ছবক দেয়া ‘আমেরিকা’ কত বড় অমানবিক মনুষ্যত্ব হীন নির্লজ্জ লোভী পাষণ্ড কাজ করতে পারে।
১. পেট্রো ডলার বানিজ্য লাভ ছিলো ৭২% এখন তা নেমে প্রায় ২৭% এ এসে গেছে!
২. সারাবিশ্বের তেল বাজারের এমন অস্থিরতার জন্য এক মাত্র আমেরিকা দায়ী।
৩. আকাশের যুদ্ধ আমেরিকার অর্থনীতির ঘরে হানা দিয়ে ৩৯ ট্রিলিয়ন ঋণ ধরিয়ে দিয়েছে।
৪. সব চেয়ে বড় মিত্র জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়ার মত দেশ চোখাচোখি সহযোগিতা করতে অস্বীকার করেছে!
৫. ল্যাটিন আমেরিকার দেশগুলো ডি ডলারাইজেশনে অগ্রণী ভুমিকা সহ ইরান যুদ্ধে বিরোধিতা করেছে।
৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বার ট্রাম্পের ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেয়া অমানবিক যুদ্ধে ‘বৃটেন’ অংশ নিতে অস্বীকার করেছে।
৭. ইতালি ফ্রান্স জার্মানি জাপান তাদের দেশে মার্কিন সেনা ঘাটি থাকা সত্বেও তাদের মাটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় নাই!
৮. মার্কিন আধিপত্য ধরে রাখতে বিশ্বে বেসামরিক জীবন নিয়েছে আমেরিকা পঞ্চাশের দশক থেকে আজ পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রান হানির থেকে-ও বেশী!
৯. ট্রাম্পের আগামী নির্বাচনের ভরাডুবির পথ সুগম হয়েছে, ঋণ, সুদের চাপ, বিশ্ব বাজার দর, বিশ্বে দুর্ভিক্ষ পরিস্থিতি সব কিছুর জন্য মিঃ ট্রাম্প কে মানবতার অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে!
১০. ইউরোপ একা চলতে শিখে গেছে, তাদের নিজস্ব নেতা নির্বাচনে আগামী পথ চলা উচিত!
১১. রাশিয়া ইরানের তেল-গ্যাস নিয়ে ‘ইউরোপীয় দেশগুলো সাচ্ছন্দ্যে যুদ্ধবিগ্রহ হীন বিশ্ব উপহার দিতে পারে বিশ্বের আটশ কোটি মানুষ কে।
১২. দিন এসেছে মধ্য প্রাচ্য সহ এশিয়া যত মার্কিন সেনা ঘাটি আছে তা তুলে নিতে চাপ দেয়ার!
১৩. বিশ্বে মুসলমান মুসলমান খেলায় ইরান জয়লাভ করেছে কারন ইরান ই একমাত্র দেশ যে আমেরিকা কে খোদা মানে না বাকীরা exposed their religious strength !
১৪. বাংলাদেশ কে বোঝা উচিত, আমেরিকা কারো গনতন্ত্র মানবতা মনুষ্যত্ব তাকওয়া পূর্ণ জীবন এনে দেয় না এবং ক্ষমতায় ও স্বার্থ ছাড়া ধরে রাখে না, অতএব, ডঃ ইউনূস সাহেবের আমেরিকা কে বাংলাদেশে “আহ্বান চুক্তি” বাতিল করা উচিত বর্তমান সরকারের ! আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রুর দরকার হয় না, উদাহরণ আমাদের জমজ ভাই “পাকিস্তান”! একসাথে স্বাধীন হয়ে ভারত আজ ৪র্থ বিশ্ব শক্তি আমাদের ভাই পাকিস্তান, যুদ্ধ বিগ্রহ মুক্ত হতে পারলো না, আভ্যান্তরীন যুদ্ধ আজ-ও চলয়মান (বেলুচিস্তান)!
১৫. ভারতের বোঝা উচিত রাশিয়া চীন-ভারত বাংলাদেশ ইরান পাকিস্তান PACT হলে আমেরিকা আর দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে নাক গলাতে আসবে না! ইমরান খান, রাজাকাপষ, বাশার আল আসাদ হাসিনা কোন সরকার পতন ই সে দেশের জনগনের অধিকতর স্বার্থ এনে দেয় নাই!
১৬. শেষ কথা, আমেরিকা কে বিশ্বাস করে ইরানের সামরিক অপ্রস্তুত অগোছালো হওয়া কি সঠিক হবে?

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd