মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে কিশোরগঞ্জে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীগন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রি ও বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা ড.এম,ওসমান ফারুক।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
দুপুর দুইটার দিকে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ–মাজহারুল ইসলাম।
কিশোরগঞ্জের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসলাম মোল্লার হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন। কিশোরগঞ্জের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসলাম মোল্লার হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এর আগে দুপুর একটার দিকে কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল। বাজিতপুর উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়াও জেলা সদর ও ১৩টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিএনপি,জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের সাথে তাদের কর্মী ও সমর্থকরা সাথে ছিলেন।