• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে প্রকৌশলী শাহরীন ইসলাম তুহিনের মতবিনিময় সভা সৈয়দপুরে উর্দুভাষী জনগোষ্ঠীর সংগঠন এসপিজিআরসির ১৮তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ছোটখাতা মাদ্রাসা মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষের অব্যাহতি, নতুন অধ্যক্ষ আবু খালেদ ডোমারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে মাগুরা-ঝিনাইদহে গণপূর্ত সচিবের বৃক্ষরোপণ শীঘ্রই প্রাথমিক শিক্ষার নতুন রূপরেখা দৃশ্যমান হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত ও ৪ জন আহত

আসন্ন পূর্বধলা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

আসন্ন নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে বাড়ছে জল্পনা-কল্পনা ও নির্বাচনী তৎপরতা। এরই ধারাবাহিকতায় পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, নেত্রকোণা জেলা শাখার সম্মানিত সদস্য এবং পূর্বধলা উপজেলা শাখার সিনিয়ার  সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে পূর্বধলা উপজেলার রাজপথের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জাতীয়তাবাদী আদর্শের এই নেতা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও হাট-বাজারে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় এলাকায় তার একটি শক্তিশালী জনসম্পৃক্ততা তৈরি হয়েছে।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও মোহাম্মদ আলীর সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের খেলাধুলার কার্যক্রমকে উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমেও সহযোগিতা করে আসছেন। এসব সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করেছেন।
নিজের প্রার্থিতা ও লক্ষ্য সম্পর্কে মোহাম্মদ আলী বলেন, “আমি অবহেলিত পূর্বধলা উপজেলাবাসীর অধিকার আদায় এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। উপজেলা পরিষদকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি করাই আমার মূল লক্ষ্য। দল ও সাধারণ জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আশা করি, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”
এদিকে নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদ আলীর কর্মী-সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়তার কারণে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd