• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে ভ্রামামান আদালতে এক যুবকের তিন মাস কারাদণ্ড মাদক নিমূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এমপি শান্ত কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক

আসুন মানুষের সেবা করি

Reporter Name / ৩১৪ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

 

আকিকুর রহমান তালুকদার

বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক সভ্যতা সংস্কৃতি এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ গতিতে, সেখানে বাংলাদেশ যাচ্ছে পিছনে। দুর্নীতিতে বাংলাদেশ যাচ্ছে উর্ধ্বগতির সাথে উপর দিকে । আর মানবতার সেবায় নিম্ন মুখী। গ্রামের চিত্র আরো জটিল, পাল্টাপাল্টি দলাদলি মারামারি।

গ্রামে এক শ্রেণীর অসাধু লোকের রাতে ঘুম হয় না, গ্রামে যদি দলাদলি মারামারি না থাকে। মারামারি দলাদলি হলে এক দল লোকের লাভ , মামলা মোকদ্দমা করাতে, তারা মাতাব্বর সাজে,ঘুষ দুর্নীতি খাওয়ার সূযোগ খুঁজে। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা ধর্মিয় প্রতিষ্টান নিয়ে দলাদলি মারামারি করতে সুবিধা, কারণ এখানে সাধারণ মানুষ ধর্ম বিশ্বাসী আর সুযোগ কাজে লাগায় দুষ্ট শয়তান লোকেরা। ধর্মের দোহাই দিয়ে নিজের স্বার্থ আদায় করে, নিজের মাতাব্বরি জাহির করে, এই সুযোগে দুষ্ট শয়তান লোকেরা নিরীহ লোকদের দুভাগে বিভক্ত করে কার্য সম্পাদন করে ও স্বর্থ হাসিল করে থাকে।
ধর্ম নিয়ে খেলা করে, হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ পোষণ করে। আমরা যতই মুখে ধর্ম ধর্ম বলি,বাস্তবে কি ধর্ম পালন করি?
পৃথিবীর অন্য দেশের মানুষ যেখানে অনেক এগিয়ে, চরিত্র তাদের উন্নত তাদের ভেতর মানবতা আছে। আমরা যেখানে পুরানো দিনের মতো গ্রামে গ্রামে মারামারি করি , চলছি আমরা পিছনে। আমরা এক হিসাবে নিজের চিন্তা ও করি না ভবিষ্যত চিন্তা করি না। আমারা আছি শুধু একে অপরের পিছনে বাঁশ দিতে।

কবে এসব থেকে মুক্তি মিলবে,মানুষ চিন্তা করে দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। অন্য দেশের লোক পরিকল্পনা করে আগামী দিনের ভবিষ্যৎ,আর আমরা তার উল্টো। আমাদের দেশের হিন্দু, মুসলিম
যেভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করে, পৃথিবীর আর কোথাও নেই এমন। কিন্তু দুঃখের বিষয় আমাদের চরিত্র সম্পর্কে প্রশ্ন থাকে,। গ্রামে গ্রামে ওয়াজ- মাহফিল নামাজ রোজা, হিন্দুদের হরি নাম কীর্তন হয়, নামাজের সময় মসজিদ ভর্তি নামাজি, হিন্দুদের পূজার সময় হাজার হাজার মানুষ, কিন্তু ভালো মানুষের সংখ্যা অনেক কম। চরিত্র যদি শুদ্ধ না হয়
কি হবে ধর্মের আবরন টুপি ধুতি দিয়ে? আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি,মারামারি করি, হানাহানি করি, কিন্তু দুঃখের বিষয় চরিত্র ঠিক করিনি।সবার আগে দরকার চরিত্র শুদ্ধ করা। আমারা গ্রামে যেভাবে মারামারি করি, সেটা সম্পুর্ন হিংসা বিদ্বেষ পোষণের মাধ্যমে।
আমাদের উচিৎ সমাজের কাজ করা মানুষের কাজ করা , দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া। মানুষ ও মানবতার সেবায় নিয়োজিত থাকা । আসুন আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই,সব কিছু ভুলে মানুষের কাজ করি। মানবতায় সমাজ গড়ি, মনুষ্যত্ব দিয়ে জীবন গড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd