• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশ–বিজিবির যৌথ অভিযান, গুলিতে আহত জাবেরসহ শতাধিক

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানের ঘটনায় অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার ৬ই ফেব্রুয়ারি বিকাল চার ঘটিকায় শাহবাগ প্রাঙ্গনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইনকিলাব মঞ্চের সক্রিয় কর্মী জাবেরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।জাবেরসহ প্রায় ২০ জন নেতাকর্মীদের ধরে ধরে গুলি করেছে বিজিবি।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নিলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ ও বিজিবি লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
গুলিবর্ষণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়, “শান্তিপূর্ণ কর্মসূচিকে দমন করতেই পরিকল্পিতভাবে পুলিশ ও বিজিবিকে ব্যবহার করা হয়েছে। এটি নাগরিক অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি হামলা।”
অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি সূত্র দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। উত্তেজনা বিরাজ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইনকিলাব মঞ্চ এই ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলার নির্দেশদাতাদের চিহ্নিত করে শাস্তি এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd