মো: মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা:
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)” প্রকল্পের আওতায় ২০২৬ সালের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোর্ট ইউনিয়নের বিভিন্ন মসজিদভিত্তিক শিক্ষা কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এই বই উৎসব সম্পন্ন হয়।
এ উপলক্ষে মাওলানা ইসহাক ভান্ডারকোট বাস ইস্টান জামে মসজিদের সহজ কোরআন শিক্ষা কেন্দ্র, মোঃ বেলাল শেখ ভান্ডারকোট আশ্রয়ের মক্তব এবং মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ শিয়ালীডাঙ্গা জামে মসজিদ মক্তব,মোঃ আব্দুল আউয়াল মলঙ্গী লক্ষীখোলা হালদারপাড়া মক্তব,হাফেজ মাওলানা এম এম রেজওয়ান শেখ লক্ষীখোলা পূর্ব পাড়া জামে মসজিদ, সুলতানা খাতুন লক্ষীখোলা মক্তব,মোঃ আসলাম শেখ ভান্ডারকোট চরডাঙ্গা মক্তব, মোসা:মারিয়াম খাতুন লক্ষ্মীখোলা পূর্বপাড়া মসজিদ সংলগ্ন মক্তব, কুলসুম খাতুন লক্ষ্মীখোলা পুরাতন মসজিদ সংলগ্ন মক্তব, গুলশানআরা ভান্ডার কোট জামে মসজিদ সংলগ্ন মক্তব, আসমা বেগম ভান্ডার কোট আশ্রয়ন কেন্দ্র মক্তব, জান্নাতুন নেসা ঝিনাইখালী মধ্যপাড়া মক্তব, আসমা বেগম ভান্ডারকোট পূর্ব পাড়া মক্তব, ক্বারী মোঃ বাবর আলী শেখ ভান্ডারকোট পুরাতন জামে মসজিদ মক্তব, মাওলানা মোঃ আমির হামজা ফকির গোয়াল ঘাটা জামে মসজিদ,বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
নতুন বই পেয়ে কোমলমতি শিশুরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। তাদের হাসিমুখ ও উচ্ছ্বাসে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। বই হাতে পেয়ে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেই ইসলামিক ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মসজিদভিত্তিক এই শিক্ষা কার্যক্রম ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং একটি ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।