মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ-ইসরাইল মিয়ার চাচাত ভাই,অত্রএলাকার সালিসি ব্যক্তিত্ব,মুরুব্বী বয়লা নিবাসী কিশোরগঞ্জ বড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,ও সমাজ সেবক অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য,বয়লা ইমামবাড়ী জামে মসজিদের সভাপতি জনাবঃ-আলহাজ্ব নাজিমুদ্দিন সাহেব অদ্য সকাল ১০ টায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা অদ্য বাদ আছর তারাপাশা
নূরানী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
উক্ত নামাজে জানাজায় শরীক হতে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের বিশেষভাবে অনুরোধ করা হলো।
মহান আল্লাহপাক মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে ঠাই করে দিন। আমিন।