• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেওয়ায়, মেজর (অব) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

 

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কটিয়াদীতে জামাত নেতার ছেলে শাহরিয়ার জামান রানা(৪০)কে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে।
৪ঠা নভেম্বর বুধবার রাত্র ৮/৯ ঘটিকার দিকে উপজেলার গচিহাটা বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন আহত শাহরিয়ার জামান রানাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রাত সাড়ে দশটার দিকে আহত শাহরিয়ার জামান রানার পিতা জামাত নেতা মেজর (অব) মোঃ আখতারুজ্জামান রঞ্জন মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান বুধবার চার নভেম্বর রাত ৮/৯ ঘটিকার দিকে তার ছেলে শাহরিয়ার জামান রানা গচিহাটা বাজারে গিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা অথর্কিতে তাকে ছুরিকাঘাত করে।
মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন এ বিষয়ে আরো খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায় গচিহাটা কলেজ মাঠে স্থানীয় একটি মাদক সেবী চক্র নিয়মিতভাবে মাদক সেবন করে আসছিল। শাহরিয়ার জামান রানা তাদের বেশ কয়েকদিন কলেজ মাঠে মাদক সেবন না করার জন্য নিষেধ করেছিলেন। এ ঘটনা থেকে মাদক সেবী চক্রটি তার উপর ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায় বুধবার রাত্রে শাহরিয়ার জামান রানা গচিহাটা বাজারে যাওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা শাহরিয়ার জামান রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে জরুরী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd