কলমেঃ পত্রলেখা ঘোষ
চাকরি বাজার দারুণ মন্দা
ঘুষ তো দিতেই হবে,
সুপর্যাপ্ত টাকা দিলে
তবেই কথা কবে।
কেউ কেউ নাকি টাকা ছোঁন না
ভারী অন্যায় কাজ-
টাকার অফার করলে পরে
পান যে ভীষণ লাজ।
মনের মত জিনিস দিলে
তবেই খুশি তিনি,
লোকে দিচ্ছে খুশি হয়ে
কি আর করেন উনি।
নিজে নেন না কর্মী আছে
তার হাতে দিন ইলিশ –
চিন্তা নেই কো জেনে রাখুন
কার্য হবেই ফিনিশ।
অফিসে নয় জিনিস পত্র
পৌঁছে দেবেন বাড়ি,
মদের বোতল সাথে দিলে
কাজ হয় তাড়াতাড়ি।
আজব দেশে আজব কান্ড
ঘুষের নতুন রীতি –
টাকাই চালায় জগৎটিকে
হারালো আজ নীতি।