• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ জন্মলগ্ন

Reporter Name / ১৭০ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

হয়তোবা কোনদিনই দেখা হবে না তোমার সাথে আমার এই জনরণ্যোর জন্মোৎসবে,
হয়তোবা নিখোঁজ বাতাসের মতো ভেসে ভেসে চলে যাবো কোন অচেনা নিরুদ্দেশে,,
যেখানে পাখিদের খসে পড়া মৃত পালকের মতো মৃত্তিকায় পড়ে রবো গভীর ভালবেসে।
গতিহীন ইতিহাসে – মুছে যাওয়া কথার মতো মনের মন্ত্রণালয়ে সাজানো থাকবে অনুভব।।

দৃষ্টিহীন অদৃশ্য আশ্রয়ে -প্রকৃতির সুখে মহিমান্বিত অবাধ্য এ জীবনে বারবার,
নতুনত্বে রূপান্তরিত হয় পুরাতন ইতিহাসের অনন্য গতিময়তায় সাবলীল ইতিহাস,,
অজানা গতিময়তায় নিরাশা -মানুষের জীবনে কি মৃত্যু টাই পৃথিবীতে শেষ পরিহাস।
আজন্ম লালিত স্বপ্ন মুছে যায়-তবুও এ জগত জীবন জুড়ে প্রত্যাশায় ঘর বাঁধে মানুষ আবার।।

এপার থেকে ওপার – দুরত্ব শুধুমাত্র মাত্র জীবন্ত ও মৃতের মতো ক্ষুদ্র একটু ব্যবধান,
স্হীরে স্তমিত – সকাল আর সন্ধ্যার মতো ই প্রবাহিত আমাদের জীবন প্রবাহে
জীবনের কল্লোলে প্রাণের – ফসলের গোলায় ভরে উঠে সোনালী সূর্যের আলোভরা মোহে।
প্রিয় জন্ম, প্রিয় মৃত্যুর-পৃথিবীর জন্মলগ্নের প্রথম সকাল হতে কেউ দিতে পারেনি এর সমাধান।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd