আবু বকর সিদ্দিক
(নব সুধাকর)
দেখতে দেখতে চলে গেল অনেকগুলো বছর।
আমলনামায় জমেছে কি আমার ভালো খবর?
হেলায় খেলায় চলে যাচ্ছে বাকি দিনগুলো।
জানিনা তো করবো কবে একটু কাজ ভালো।
ডাক আসিলে আমার সাথে যাবে নাতো কেউ।
সময়েরি ব্যবধানে ভুলে খাবে সেউ।
ছাড়ছে না তো হৃদয় থেকে বন্ধুদেরি মায়া।
দিন ফুরালেই যেতে হবে ছেড়ে ক্ষুদ্র কায়া ।
জানি সময় অনেক দামি, করছি তবু হেলা।
অথচ আমার সামনে আছে, কঠিন হাশর মেলা।
মনকে বলি,
ছিড়ে ফেলতে পারবি কি তুই,পাপের বেড়াজাল?
নয়লে যে তোর হিসাব মেলা, হয়ে দাঁড়াবে কাল।
(দ্বিতীয় সংস্করণ )