• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

কবিতাঃ নিঃশেষ প্রেম!

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

তুমি স্ব-ইচ্ছায় ছিন্ন করলে যোগাযোগ
দোষ দেইনা তোমায়, নেই কোন অভিযোগ,
শিশির যখন দুর্বা ঘাসে পড়ে
সে কি আর আকাশে কভু ফেরে —
মেঘ ঘনীভূত হয়, বৃষ্টি হয়ে ঝরে
তার কি’বা সাধ্য, ফেরে নিজ ঘরে !

ম-ম বুকে রক্তক্ষরণ হয় দুমড়ে-মুষড়ে অজান্তে
আমায় দেয়া কষ্টের শর, তোমার প্রদত্ত ভেবে চিন্তে!
শেষ করে দিলে সমস্ত অন্তর নিংড়ে যত অধিকার
কিন্তু মায়া ? সে-তো বুকের ভিতর চিরস্থায়ী অবিনশ্বর!

মায়া, ভালোবাসা উদ্ভাসিত হয় ধনী-গরিব সবার বুকে
গরীব কবি, অক্ষর শব্দ চিবোতে চিবোতে মরে ধুঁকে!
পান্ডুলিপি ওজনে বিক্রি হয় পুরাতন কাগজের দামে
একটা কবিতা বের হয় কবির মস্তিষ্ক নিংড়ে অদৃশ্য ঘামে,
কখনও পুষ্টিহীনতায় মৃত্যু কবি-র, মরণোত্তর সন্মান জোটে লাল খামে!

একাকিত্বে ঈগল যেমন বসে থাকে কারো অপেক্ষায়
কবি লেখক, জীবন স্মৃতি হাতড়ে আক্রান্ত হয় মরণ ব্যাধি যক্ষ্মায়!
মৃত্যু অবধারিত জেনেও জঠরাগ্নি নিয়ে লিখে যায় বেদনার্ত ফল্গুধারা
স্মৃতির মিছিলে একজনের অভাব বয়ে, হয় সে অর্থ বিত্ত সাথী হারা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd