• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয়

কবিতাঃ মানুষ বড় হয়

Reporter Name / ২২৮ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

কলমেঃ আফসানা আক্তার

মানুষ কেন বড় হয়,
শিশু হাসি ফেলে রেখে?

তাকে কি কেউ বলে দেয়,
এইযে খেলাঘরের পুতুলভরা দিন-
রেখে আসতে হয় সিঁড়ির নিচে?

সে কি বুঝে ফেলে হঠাৎ,
চাঁদের সাথে আর কথা বলা চলে না,
সপ্তর্ষির নামগুলে ভুলে যেতে হয়?

মানুষ বড় হয়,
সময় তাকে ডাকে,
ছায়া হয়ে পাশে পাশে হাঁটে।

তবু গভীর রাতে,
নীরবতা যখন গল্প কয়,
সে ফিরে যায় লুকিয়ে,
ছোটবেলার এক কোণে-
সেখানে প্রশ্ন ছিল না,
ছিল শুধু-
রঙিন সব স্বপ্ন।

দূরন্ত শৈশব কেন চলে যায়?
ভোরের শিশিরে ভেজা পা-
ঝিঁঝির ডাক আর দোয়েলের গান,
সব রেখে কোথায় সে হারায়?

চকলেটের মোড়কে বাঁধা স্বপ্ন,
দড়িলাফে মেশানো দুপুর রোদ,
বৃষ্টিতে ভেজা খাতার পাতা-
এসব ফেলে শৈশব কেন থেমে যায়?

কে ডাকে তাকে?কিসের টানে?
বইয়ের ভার,নিয়মের শৃঙ্খল,
বড় হয়ে ওঠার এক নিঃশব্দ মানে।

তবু মাঝে মাঝে, হঠাৎ কোনো গন্ধে-
নতুন বই বা ভেজা মাটির ঘ্রাণে,
সে ফিরে আসে নিঃশব্দ পায়ে,
হৃদয়ের গোপন জানলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd