কলমেঃ এস এ সাদিকা
বর্ষা শেষে শীতের শুরু
দিচ্ছে জানান বুঝি,
হালকা শীতে কাঁপছে শরীর
কুয়াশায় পথ খুঁজি।
শিউলি গাছে ঝরছে শিশির
ভিজছে শীতল মাটি,
পিঠার ধুমে জমবে আবার
তালের মজার আঁটি।
নারকেল গুড়ের পিঠার ধুমে
শীতের শুরু হবে,
রোদের ছোঁয়া লাগবে মিষ্টি
মনটা হাসবে তবে।
খেজুর রসের মিষ্টি হাঁড়ি
ঝুলবে ভোরের বেলা,
শীতের আমেজ আসছে বলে
মনে জাগছে খেলা।