লেখকঃ নাসরিন ইসলাম
প্রবোদ?
না পারছি নাতো বিন্দুমাত্র নিতে প্রবোদ
মায়া পড়ে আছে সেই মরু তরে সুবোধ,
কা’বার প্রান্তরে চিত্ত’র চলছে ছুটাছুটি
আহ্!
সময় অপচয়? ধরছি চেপে তাই জনম টুটি।
আহা! “কাবা”
লেপটে ছিলাম সেই পবিত্র প্রান্তরে
স্বপনদুয়ার খুলেছিলো ধূ-ধূ বন্দরে,
হাঁটি-ছুটি খাই-দাই যা কিছুই করি
সেই প্রান্তের মুগ্ধতা, না ভুলতে পারি।
যখন ঢলে যায় হুঁশ নীদ’র বেশে
আত্মা ছুটে চলে সেই কাবা’র দেশে,
তাওয়াফে যপি প্রভূ নাম হই মাতোয়ারা
পাশে এসে কেউ বলে চলে একটু দাঁড়া!
শেষমেষ ছুটে এসে সন্মূখে ধরিলো
সে পবিত্র জমজম’র একগ্লাস পানি,
নিথর নিস্প্রভ অবয়ব প্রাণ পায়
মুছে যায় জনম’র সকল ক্লেশ-গ্লানি!