লেখকঃ কলিম হাসান
বনে নহে মোর,বক্ষ কাননে আজি/বসন্তের আভাস
শুনি কুহু’কুহু সুরধ্বনি গুপ্ত মনে/আচমকা বাতাস
মন পাখি তুই দুরচিন্তায় কার/হয়েছিস ব্যথি
প্রিয় তব মহানন্দে,হৃদয়’নীড়ে/নব অতিথি
তরি জন্য উদাস নয় সে,কাঁদে’না/তার মন
মাথিঁয়েছে প্রেমের নামে/লালসার ভুবন
সে আর ফিরে আসবে নারে/করিতে ছলনা
শেষ হয়েছে প্রয়োজন,তুই ছিলে/যার খেলনা
বন’জঙ্গলে যে উড়ে সুখী,চায়না/আপন নীড়
কেমনে তারে পোষ মানাবি,উড়তে/যে অস্তির
মিছে তর আশার আশা/মিছে অভিমান
যায় আসে তাতে কি,ভাঙিতে/তোর মান
গন্ধ মাখা মন্দ হাওয়ায়/যাহার চলাফেরা
সুঘ্রাণে সে কেমনে রবে,যেথায়/শান্তি ধারা
মুর্খ সেতো জগৎ শত্রু,নষ্ট/করে জাতি
তাহার মতে সঠিক কার্যে,ইজ্জতের/হয় ক্ষতি
ঘৃণার চোখে লোক সমাজ,ছুড়ছে/শত থুথু
সন্মান হীনা বুজে’কি’তা,ভাবে/তাহাই মধু
মিছে তুই কাঁদা মাখিস,কথার/গাঁথা মালায়
ধুতুরা ফুলের কিবা মুল্য যত্নে/সময় অপচয়
বিরহের ঘন কুয়াশায় ঢেকেছে মনের দোয়ার,
বিষাদের চাদরে/মুড়ানো অনুভূতি
জীবন্মৃত পরে আছে শত কল্প কথা সাড়ি সাড়ি,
নিরব নিস্তব্ধতা/আবেগের উৎপত্তি