• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ স্রষ্টার সন্ধানে

Reporter Name / ১৭৬ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

আশরাফুল ইসলাম হবিগঞ্জী

হন্যে হয়ে খুঁজে বেড়াই
দিবানিশি তাঁকে,
মানসপটে জ্বলছে পাবক
কোথায় পাবো তাঁকে?

নয়তো তিনি দূরে কোথাও
বসবাস তাঁর হৃদে,
ঠিকমতো ভজি না আমি
তাইতো তিনি জেদে!

চন্দ্র সূর্য গ্রহ তারা
সবই তাঁহার বুনন,
ধরার বুকে পাহাড় পর্বত
নিখুঁত তাঁহার সৃজন।

গগন হতে উদক আসে
চৈত্র বৈশাখ মাসে,
কৃষক শ্রমিক রিজিক তুলে
মুচকি হেসে হেসে!

লেখক – আশরাফুল ইসলাম হবিগঞ্জী
বিভাগ – সিলেট
জেলা – হবিগঞ্জ
উপজেলা – নবীগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd