• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

কবিতা: বঁধুয়া– কলমে: শিরিনা আক্তার

Reporter Name / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

মাটির উঠোনে বিকেল নামত,
তুমি তখন ঘরের কোণে দাঁড়িয়ে থাকতে—
চোখের ভেতর জমে থাকা জল আর মনের লুকানো কথাগুলো
কারও কাছে পৌঁছাত না।

লাল পাড় শাড়ির আঁচল টেনে
নীরবে শুধু কাজ করে যেতে,
ফাঁকে ফাঁকে মনে চাপা কষ্ট
জীবনটা যেন পড়ে থাকতো আর্তনাদে,
কেউ বুঝতেই চাই তো না।

তোমার নামটা
আজ এক হারানো গল্প,
অনেকের কাছে।
কিন্তু প্রেমিকের মনে জাগ্রত তুমি
অনন্তকাল ধরে।
এখন ও তুমি তার ঘরের মানুষ।
অতি আপনজন।

বঁধুয়াকে সত্যি করে ভালোবেসেছিল
শুধু একজনই—
তার প্রেমিক।
বাড়ির অন্যরা ভালোবাসেনি তাকে,
তারা দেখেছিল শুধু
প্রয়োজন আর স্বার্থ।

পুকুরঘাটে নামলে
জল তার পা ছুঁয়ে ফিরে যেত,
ঠিক যেমন তার স্বপ্নগুলো—
ছুঁয়ে গিয়েও
অপূর্ণই থেকে যেত।

বাজারে গেলে আজও
ভ্যানের চাকার শব্দে
বুকটা হঠাৎ কেঁপে উঠে প্রেমিক মনে
চোখের ভেতর ভেসে উঠে সেই দিন—
দু’জনে ভ্যানে চড়ে
গ্রামের শ্যামল পথে
হেসে হেসে ঘুরে বেড়ানো সময়গুলো।

এখনো ভ্যানটা এগিয়ে চলে,
কিন্তু স্মৃতিটা
নেমে আসে বুকে,
চোখের কোণে জমা হয়
বেদনার জল।

সে তো কোনোদিন অভিযোগ করেনি,
অভিমানও রাখেনি প্রকাশে,
কিন্তু নীরবতার ভেতর
একটা চাপা কষ্ট ছিল তার—
যা শুধু আজ মনে হয়।

বঁধু ছিলো পাশে তাই
সব ঠিকঠাক চলেছিলো সেদিন।
আজ শুধু ঝড়ো হাওয়া বইছে মনে।
তাকে মনে পড়লেই মনে হয়—
কিছু মানুষ নীরবে থেকেও
সবচেয়ে বেশি দিয়ে যায়।

কিছু বিরহ আছে
যার কোনো বিদায় নেই—
সে কেবল
সারাজীবন থেকে যায় একান্ত গোপনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd