• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

কবিতা: ভালোবাসার জীবনকাব্য

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

কবি ডাঃ তানভীর হাসান তানিম

দিবস–রজনী কাটাই বেলা,
হৃদয় মাঝে দাও যে দোলা;
তোমায় নিয়ে পথচলা—
দুঃখ–সুখের কথা বলা।

মনের যত আবেগ–প্রীতি,
ভালোবাসার অনুভূতি;
কত শত মধুর স্মৃতি—
আমাদের স্বপ্নের পৃথিবী।

ঝড়ের বেগে হাতটি ধরে,
পাশে থাকি অন্ধকারে;
ভরসা হয়ে স্বপ্ন ঘিরে—
আঁধার শেষে রাঙা ভোরে।

স্বপ্ন বুনি নীল আকাশে,
রঙ ছড়াবো ভালোবেসে;
তোমার সুরে হৃদয় মিশে—
আপন গড়া পরিবেশে।

জোছনা রাতে মায়ার আলো,
হাত রেখে হাতে ভালো;
সময় স্রোতে এগিয়ে চলো—
বন্ধন আরও অটুট হলো।

হাসি–কান্না ভাগাভাগি,
ভালোবাসার অনুরাগী;
স্বপ্নে বোনা পদ্য লিখি—
আমি তোমার জীবন–কবি।

তুমি কি আমার—
হৃদয় মাঝে, শক্ত করে;
আকড়ে ধরবে?

তুমি কি আমার—
চোখের তাঁরায়, আবেগ রঙে;
ছবি আকবে?

তুমি কি আমার—
পথ চলাতে, হাতটা ধরে;
সাথে নিবে?

তুমি কি আমার—
ঘুমের ঘোরে, চুপটি করে;
স্বপ্ন বুনবে।

তুমি কি আমার—
মনের কোণে, নিভৃত ঘরে;
বাসা বাঁধবে?

তুমি কি আমার—
ভালোবাসার, হৃদয় নীড়ে;
কবিতা হবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd