• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

কবিতা: মা- কলমে: পলাশ মন্ডল আকাশ

Reporter Name / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

দশটি মাস ও দশটি দিন, জঠরে মোদের ধরে,
বিন্দু বিন্দু রক্ত আমাদের শিরায় দিয়েছ ভরে।
আমরা তিনটি ভাই মাগো, তোমারই দেহের অংশ,
মোদের গড়তে গিয়ে নিজের শরীর করেছ ধ্বংস।

নিজের দেহের অস্থি ক্ষয়ে আমাদের দিলে প্রাণ,
বিনিময়ে সয়েছ মাগো নিদারুণ অভিমান।
তিল তিল করে শুকিয়েছ নিজে, আমাদের দিয়েছ পুষ্টি,
সহস্র ব্যথায় ভিজেছে তোমার ক্লান্ত নয়ন দৃষ্টি।

উন্মাদ সেই প্রসব বেদনা, অসহ্য সেই টান,
তিনটি বারই মরণের সাথে লড়েছ দিয়ে প্রাণ।
রক্তমাখা সেই জঠর চিরে দেখালে আলোর পথ,
মোদের নিশ্বাসই ছিল মাগো তোমার জীবনের রথ।

ক্ষুধার জ্বালায় কাঁদলে আমরা, পেতে মাগো বড় ব্যথা,
নিজে না খেয়েও শুনেছ আমাদের সহস্র আবদার-কথা।
এক ফোঁটা সেই দুগ্ধের ঋণ হবে না কভু শেষ,
তোমার মাঝেই খুঁজে পাই যে শুদ্ধ ভক্তির রেশ।

তুমিই আমাদের পরম তীর্থ, তুমিই আরাধনা,
আঁচল ছায়ায় মুছে দাও মোদের সকল যাতনা।
রাঙা চরণে তিন ভাইয়ের সহস্র কোটি প্রণাম,
তোমার নামেই সার্থক হোক আমাদের সকল নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd