• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের প্লে শ্রেণির ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ–২০২৬ হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠিত শিক্ষার্থীদের মোবাইল আসক্তি রোধে পূর্বধলায় পুলিশের সচেতনতামূলক সমাবেশ ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন A Wing Without a Sky ড. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় শিলমান্দীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপ কর্তৃক দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হোসেনপুরে বরের গাড়ি থেকে কনে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পূর্বধলায় নারী ও প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে কাজ করছে ‘হারাধন প্রতিবন্ধী মহিলা উন্নয়ন সমিতি’

কবিতা: শরতের মেঘমালা

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬


মোহাম্মদ মনজুর আলম অনিক

শরতের আকাশেতে মেঘেদের ভেলা
দিনভর ভেসে ভেসে করে থাকে লীলা,
সবুজ ধানের মাঠ তার সাথে মিশে
কথা কয় দিনভর শুধু হেসে হেসে।
কাশফুল হেলে দুলে সঙ্গ দেয় তার
শরৎ সম্মান নেয় নিচু করে ঘাড়।
আকাশের সাদা মেঘ মিটিমিটি হাসে
মেঘমালা যায় ভেসে ওই দূর দেশে।
বঙ্গের শরৎকালে সবুজের মাঠে
চাষীদের আশা গুলো দিন রাত হাটে।
নদীর কূলেতে কাশ শোভা পায় ভালো
দুই কূলে ফুটে উঠে শুভ্রময় আলো।
রাখাল ছেলেরা কূলে কাশফুল তুলে
গরু ছেড়ে আমতলে মজা করে খেলে।
নদীর কূলেতে বসে কিছু কিছু জেলে
ছোট বড় মাছ ধরে ছিপখান ফেলে।
আমগাছ ছায়া দেয়, নদীকুল ঘেঁষে,
তার তলে মাছ ধরে জেলে ভাই বসে।
শরতের বায়ু বয়ে হৃদে দেয় দোলা
হেসে হেসে কুটি হয় ওই মেঘমালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd