• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব মিয়া কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক

কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন

Reporter Name / ৯৭ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

জামির হোসেন, কয়রা খুলনা প্রতিনিধি:

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বেলা ৩টায় উত্তর বেদকাশী ইউনিয়নের জালালীপাড়া গ্রামে সৌমেন্দ্রনাথের বাড়ি থেকে মোজাম শেখের বাড়ি পর্যন্ত খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী।
“Nature Based Adaptation towards Prosperous and Adept Lives & Livelihoods in Bangladesh (NABAPALLAB/নবপল্লব)” প্রকল্পের আওতায় এই খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করছে নবপল্লব প্রকল্প (সিএনআরএস), কয়রা। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২২ লাখ ৪২ হাজার ২৩৬ টাকা।
প্রকল্পটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা CARE-এর নেতৃত্বে একটি কনসোর্টিয়ামের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এতে সহযোগী হিসেবে রয়েছে Cordaid, ADSK, Friendship, iDE এবং Practical Action।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কয়রা থানা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি মাস্টার সদর উদ্দিন আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা কমবে, কৃষি ও মৎস্য উৎপাদন বাড়বে এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd