• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

কাকলি রানী ঘোষ এর দুটি কবিতা

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

এসো মোর অন্তরে

উগ্রচন্ডা রূপ ধরিয়া তুমি,
করিয়াছো সংহার,
তবুও তুমি সুন্দর অপরুপা।
মায়াময়ী প্রাণেশ্বরী।
জগত পূজীয়াছে ওই রূপ,
অন্তরে সঞ্চারিত করো শক্তি।
সামান্য শিশুর ক্রোন্দন, সহিতে না পারো।
অন্নদানে নাশো দুর্গতি,
প্রেমের বাঁধনে বাঁধা যায় তোমায়,
এ জগত সংসারে।
পীত বর্ণা, রচিয়াছো সৃষ্টি,
বিলীন হইয়াছে তব মহিমায়।
আলো অন্ধকারের মাঝে
চলিয়াছে সৃষ্টি।
বিনম্র চিত্তে বন্দিনু অন্তরে সদা।
এসো মোর হৃদয়ে, আলোকিত জ্ঞানে।
হৃদয়ের দরজা দিয়াছি খুলিয়া।

শাপলা বিলে

খোকন সোনা শাপলা হাতে,
মাঠের শাপলা জলে,
আঁকা বাঁকা মেঠো পথে,
ফুল ফুটেছে দলে।

নীল গগনে মেঘ করেছে,
বাতাস বহে জোরে,
পাখিরা সব নীড়ে ফেরে,
সূর্য ডোবে কোনে।

হেমন্তের যে ডাক এসেছে,
সবুজ ধানে দোলে।
চাষির মুখে ফোটে হাসি,
সবজি মাঠে ভরে।

শাপলা শালুক বিলের জলে,
ছিপ ধরেছে মাছে।
রুই কাতলা পড়ল ছিপে,
ফোকলা দাঁতে হাসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd