• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময় সভা সিংড়ায় মাছের পুকুরে বিষ, সর্বস্বান্ত চাষি কবিতাঃ তুমি তো চলেই যাবে তালামীযের রানীগঞ্জ ইউনিয়ন শাখা’র কাউন্সিল ও অভিষেক সম্পন্ন ৯ মাসের অনাথ শিশু থেকে বিএ পাস সমাজসেবক, মেম্বার পদে লড়ছেন হারাধন সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন দৈনিক ভয়েজ অব টাইগারের সাংবাদিকরা খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় যুবক কে ছুরিকাঘাতে হত্যা

Reporter Name / ১৫৩ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ার জেরে মো. রামেল মিয়া (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে,এবং পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ-মারুফ হোসেন বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রামেল মিয়া উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের বাসিন্দা মো.রফিক ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে রামেল মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলার তেঁতুলিয়া গ্রামের মাদকসেবী নাঈম মিয়াকে মাদক সেবন থেকে বিরত থাকতে স্ট্যাটাস দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এছাড়া কয়েকদিন আগে জিনারী এলাকায় মাদকসেবীদের গাঁজা সেবনের সময় রামেল তাদের বাধা দেন,যা নিয়ে কথা-কাটাকাটি হয়। এরপর থেকে মাদকসেবীরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

মঙ্গলবার সন্ধ্যায় রামেল স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে একা পেয়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা গুরুতর আহত রামেল মিয়া কে উদ্ধার করে প্রথমে গফরগাঁও হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ওসি মোঃ- মারুফ হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd