মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
জেলা বাসদের সদস্য সচিব, মোঃ মাসুদ মিয়া কিশোরগঞ্জ ১ (সদর–হোসেনপুর) আসনে মই মার্কার প্রার্থী। উক্ত প্রার্থীর নিজ বক্তব্যে যা বললেন, আমি নির্বাচিত হলে কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন। যেমন-কৃষিকে আধুনিকায়ন করা,কৃষককে বিনামূল্য সার, কিটনাশক ও কৃষি উপকরণ প্রদান করবো এবং কৃষি নির্ভর কলকারখানা গড়ে তুলবো এবং যুবকদের কর্ম সংস্থানের ব্যবস্থা করবো।শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি করে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করবো ও শিক্ষা বাণিজ্য বন্ধ করবো। সকলের সাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবো এবং স্বাস্থ্য নিয়ে বাণিজ্য বন্ধ করবো। হকারদের পুন:বাসন করবো এবং অটো-ইজিবাইক শ্রমিকদের লাইসেন্স প্রদান করে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে আসবো।প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও দালাল কর্তৃক হয়রানি বন্ধ করবো এবং সহজশর্তে বিনা সুদে বিদেশে গমনের ব্যবস্থা করবো। সারাদেশে শিক্ষকদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা ও বেতনকাঠামো নিশ্চিত করবো। নরসুন্দা পুনঃখখন করে নাব্যতা ফিরিয়ে আনবেো। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতিতে আমার প্রানের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।