মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য পেয়েছে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ। জেলার সুযোগ্য পুলিশ সুপার ড.এস.এম ফরহাদ হোসেন-এর প্রত্যক্ষ্য দিকনির্দেশনায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে আজ। মঙ্গলবার (২৪ মার্চ) কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুইঁয়ার সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার চৌকস অফিসার এস,আই,মামুনুর রশিদ-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জেলখানা মোড় এলাকায় কৌশলগত অবস্থান নেয় পুলিশ। অভিযান চলাকালীন সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ০৯ (নয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সুপার ড.এস. এম.ফরহাদ হোসেন যোগদানের পর থেকেই কিশোরগঞ্জ জেলাজুড়ে মাদক নির্মূলে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালোর নির্দেশ দিয়েছেন। তারেই ধারাবাহিকতায় এই অভিযানটি আজ সফল হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করে ইতিপূর্বেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানা সূত্রে জানানো হয়, মাদক থেকে সমাজ ও যুব সমাজকে রক্ষা করতে জেলা পুলিশের এই কঠোর অবস্থান এবং সাঁরাশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান কিশোরগঞ্জের পুলিশ কর্ম কর্তাবৃন্দ।