• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর কবিতাঃ কষ্ট – কলমেঃ গোলাম রাশেদ নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ফার্মেসীকে জরিমানা পাবনায় কর্মরত অবস্থায় নিহত ১৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার পেল ৮ লাখ টাকা করে অনুদান সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর হত্যা মামলা: ময়নাতদন্তে আত্মহত্যা, জেল খাটলেন শিক্ষক ও সাংবাদিক যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১২ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা কর্মস্থল ছেড়ে মধুপুরে ২৩ শিক্ষক: ছুটির বিধি লঙ্ঘন ও হাজিরায় গরমিল

কিশোরগঞ্জে বিকাশ কর্মী নিখোঁজ,পথে দাঁড়ালো তার পরিবার ও এলাকাবাসী

Reporter Name / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

চার দিন ধরে নিখোঁজ কিশোরগঞ্জের বিকাশকর্মী ওমর ফারুককে খুঁজে পেতে মানববন্ধন করেছেন তার পরিবার ও এলাকাবাসী।

পরিবারের দাবি—জমিসংক্রান্ত বিরোধের জেরে তাকে অপহরণ করা হয়েছে। গতবুধবার (৮ই অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার ব্রিজসংলগ্ন চত্বরে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। নিখোঁজ ওমর ফারুক (৩১) যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরে বিকাশ অফিসে কাজ করতেন।

পরিবারের অভিযোগ,গত রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বেরিয়ে কিছুক্ষণ পর বাসায় ফেরেন এবং বিকেল ৪টা ২০ মিনিটে আবার কাজে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। রাত সাড়ে ৮টার দিকে অফিস থেকে ফোন আসে—ওমর ফারুক অফিসে পৌঁছাননি। তারপর থেকেই তার খোঁজ মেলেনি।

ওমর ফারুকের ছোট ভাই মোশাররফ হোসেন রনি বলেন,প্রথমে ভেবেছিলাম ভাই নিখোঁজ, কিন্তু মঙ্গলবার রাত ৩টার দিকে মুক্তিপণের দাবিতে ফোন আসে। তারপর আর কোনো যোগাযোগ হয়নি। জমিসংক্রান্ত বিরোধের কারণেই আমার ভাইকে অপহরণ করা হয়েছে বলে আমরা নিশ্চিত। থানায় গিয়েও এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি নেই।

মানববন্ধনে অংশ নেয়া ওমর ফারুকের মেয়ে ফারজানা কান্নাজড়িত কণ্ঠে বলে,বাবা বাসা থেকে বের হওয়ার সময় বলেছিলাম,মজা এনো। আমার বাবাকে ফিরিয়ে দিন।

স্ত্রী ফাহমিদা বেগম বলেন, আমার দুটো ছোট বাচ্চা আছে। দয়া করে আমার স্বামীর খোঁজ দিন। বিকাশ ডিস্ট্রিবিউটর এহতেশামুল হুদা মুনাব্বী জানান,ওমর ফারুক আমাদের কর্মী। অফিস থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে বের হয়েছিলেন। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন। পুলিশ আমাদের কাছ থেকেও তথ্য নিয়েছে, আমরা সহযোগিতা করছি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওমর ফারুক রেলস্টেশন এলাকা থেকে পৌনে পাঁচ লাখ টাকা উত্তোলন করেন। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। তার বাবা সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

নিখোঁজের চার দিন পার হলেও এখনো কোনো সুরাহা হয়নি,উদ্বেগে দিন কাটছে পরিবারটির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd