• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের শোয়াইর এলাকায় সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামীরা জামিনে মুক্ত হয়ে বাদী পক্ষ ও সাক্ষীদের হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভোক্তভোগী পরিবার ।
সোমবার রাত ৮ ঘটিকায় কিশোরগন্জ বিএমইউজে কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করে নিহতের পরিবারসহ বাদী পক্ষের লোকজন তাদের দাবি বিবাদীদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও সাক্ষীরা।
জানা যায়,গত ২৭ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের শোয়াইর এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মৃত আব্দুল রাজ্জাকের পুত্র মোশাররফ (১৯)-কে বল্লম দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ইটনা থানায় ২৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নং-০৮,তারিখ ২৮-১১-২০২৫ ইং।
বাদী পক্ষের অভিযোগ, মামলার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে ইতোমধ্যে হাইকোর্ট থেকে ২৭ জন আসামী জামিন লাভ করেন। পরবর্তীতে গত ০৮ মার্চ ২০২৬ তারিখে এজাহারে উল্লেখিত আসামীদের মধ্যে ১৬ জন কিশোরগঞ্জ জেলা জজ আদালত থেকে পুনরায় জামিনে মুক্তি পান।
অভিযোগ রয়েছে, জামিনে মুক্ত হয়ে আসামীরা গ্রামে ফিরে এসে বাদী পক্ষ ও মামলার সাক্ষীদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে—মামলা প্রত্যাহার না করলে আরও কয়েকটি হত্যাকাণ্ড ঘটানো হবে এবং বাদী পক্ষের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে। এমনকি তারা দাবি করছে, কোর্ট এখন আমাদের নিয়ন্ত্রণে,টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করে আবারও জামিনে বের হয়ে আসবো। এ অবস্থায় বাদী পক্ষের লোকজন তাদের জান-মাল ও বসতবাড়ির নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে,এ ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd