মোঃ মাহফুজুল হক খান জিকু, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ০৩(করিমগন্জ,তাড়াইল)আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডঃ এম, ওসমান ফারুক স্যার এর পক্ষে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো,তফসির খান।
রবিবার ৮( ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে করিমগঞ্জ উপজেলার বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বিএনপির সংসদ সদস্য প্রার্থীকে বিজয় করার জন্য উৎসাহিত করেছেন। তারপর দুপুর ১টা ৩০ মিনিটে দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে করিমগঞ্জ উপজেলার পাটগোদাম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।এ সময় সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং ধানেরশীষের প্রতিকে ভোট প্রধানের আহবান জানান।
গণসংযোগে মো,তফসির খান বলেন,মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুঃপ্রতিষ্ঠার লক্ষে ১২ তারিখের এই নির্বাচনে আপনাদের স্বতঃক্ষৃত অংশগ্রহনে জরুরী। ডঃ এম,ওসমান ফারুক হাতকে শক্তিশালী করতে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জাতির অধিকার পূনরুদ্ধার ভূমিকা রাখুন। তিনি আরো বলেন,বিএনপি সব সময় জনগণের অধিকার,গণতন্ত্র ও ন্যায়বিচারের রাজনীতি করে এসেছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।