• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম ও তার দুই সহযোগী গ্রেফতার কবিতাঃ আদভিকার শুভ জন্মদিন মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা রানীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রেজাউল হকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি:
খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’।অনুষ্ঠানে খুলনার প্রবীণ সংগঠক ও সাহিত্যিক রুহুল আমিন সিদ্দিকি প্রতিষ্ঠাতা, খুলনা সাহিত্য মজলিস; সদ্য প্রয়াত কবি, সাংবাদিক ও কলামিস্ট এম হেফজুর রহমান মরণোত্তর এবং আশরাফুন্নেসা দুলু শিশু সাহিত্যিককে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর মোঃ রেজাউল করিম, ভাইস চ্যান্সেলর, খুলনা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর মুহম্মদ ইয়াইয়াহ আখতার, সাবেক ভাইস চ্যান্সেলর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; প্রফেসর আব্দুল মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক এবং এ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, উপদেষ্টা, খুলনা কবি-সাহিত্যিক ফোরাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এস এম আইয়ুব আলী, আহ্বায়ক, খুলনা কবি-সাহিত্যিক ফোরাম।আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে সর্বস্তরের সাহিত্যপ্রেমী, সংস্কৃতিমনা ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের স্ববান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে। অনুষ্ঠানটি সমন্বয় করবেন আজাদুল হক আজাদ, অনুষ্ঠান সমন্বয়ক ও সদস্য সচিব, খুলনা কবি-সাহিত্যিক ফোরাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd