• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম ও তার দুই সহযোগী গ্রেফতার

মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টার:

​ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়।
​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজখেতের পাশে কুঁড়েঘরের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।
​এ ঘটনায় ভিকটিমের ভাই স্বপন কর্মকার (৪২) বাদী হয়ে আজ বুধবার মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০, সংশোধনী/০৩-এর ৯/১ ধারায়) একটি মামলা করেন। মামলা করার পরপরই মহেশপুর থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আনিছুর রহমান মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মণ্ডলের ছেলে।
​মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান ঘটনা ও আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd