• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ৩ যুবকের কারাদণ্ড সিলেটের বিশ্বনাথের গর্বিত সন্তান বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুরের অসামান্য কৃতিত্ব সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য রংপুরে বেলার উদ্যোগে তথ্য অধিকার দিবস পালিত নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে গ্রীন এনার্জি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত পূর্বধলায় রাজধলা বিলের জলে ইতিহাস, ঐতিহ্য আর চাপিলার স্বাদ

গুরুদাসপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে মা-ছেলে আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের সাজা

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মুনজুর রহমান, জেলা প্রতিনিধি, রাজশাহী:
নাটোরের গুরুদাসপুরে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১.০০ টার দিকে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ বাড়ি থেকে আটক করা হয় —

১। মোঃ সম্রাট হোসেন (২১), পিতা- মোঃ শহিদুল ইসলাম ওরফে ভুম্বু,
২। মোছাঃ তানিয়া আক্তার সূর্য (৪৫), স্বামী- মোঃ শহিদুল ইসলাম ওরফে ভুম্বু,
উভয় সাং- যোগেন্দ্রনগর, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ০১ (এক) বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পরবর্তীতে আসামিদের গুরুদাসপুর থানা পুলিশ নাটোর জেলা কারাগারে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd