• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ৩ যুবকের কারাদণ্ড সিলেটের বিশ্বনাথের গর্বিত সন্তান বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুরের অসামান্য কৃতিত্ব সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য রংপুরে বেলার উদ্যোগে তথ্য অধিকার দিবস পালিত নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে গ্রীন এনার্জি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত পূর্বধলায় রাজধলা বিলের জলে ইতিহাস, ঐতিহ্য আর চাপিলার স্বাদ

ডিমলায় বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোটার, নীলফামারী

নীলফামারীর ডিমলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ডসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার খবিরের ময়দান এলাকায় এ অভিযান চালায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন থানারহাট বিওপির একটি টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৭৯০ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে খবিরের ময়দান এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। তবে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।
পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি মোবাইল সিম, একটি পুরোনো স্কুলব্যাগ ও একটি কাঁচিও জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য এক লাখ ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটকরা হলেন—ডিমলা উপজেলার মধ্য ছাতনাই গ্রামের মৃত ফরিউজ্জামানের ছেলে মো. সুমন আলী (৩৯) এবং উত্তর সুন্দরখাতা গ্রামের লব আলীর ছেলে মো. শাহিন আলম (২৯)।
বিজিবি জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd