• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নেত্রকোণায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে ৩ সপ্তাহ ব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন বিশ্বনাথে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পন্ন লালমনিরহাটে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ খুলনায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিশ্বনাথে এলাকাবাসীর সঙ্গে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন সদস্য মোতায়েন জয়পুরহাটে পানিতে ডুবে মৃত্যু রোধে সাঁতার শিখছে ৪০ শিক্ষার্থী

ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবুজে ভরবে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৪০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ধামইরহাট পৌরসভা ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে বৃক্ষ নিধন ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত চারার পরিচর্যার দায়িত্ব সকলকে নিতে হবে।”

আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ২টি চারা রোপণ করেন ইউএনও।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd