গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কামাঈদ ভোলানাথ বাড়ি সার্বজনীন গীতা স্কুলের ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার ৪ এপ্রিল দিনব্যাপী কামাঈদ ভোলানাথ বাড়ি কালী মন্দির প্রাঙ্গণে গীতা স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রী সুরঞ্জিত দাস এর সভাপতিত্বে সঞ্চালনা করেন গীতা স্কুলের শিক্ষক আকাশ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনী কনসালটেন্ট ডাঃ মনিকা বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ গোয়াইনঘাট এর সহ সভাপতি বিজিত লাল দাস,উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি কবি ও গীতিকার শিবেন চন্দ্র দাস,গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গোয়াইনঘাট এর সাংগঠনিক সম্পাদক রনজিত দত্ত, সমাজ সেবী রজত দাশ রাহুল সহ গীতা স্কুলের শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।