• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৪৬৬ পিস ভারতীয় মদ উদ্ধার

Reporter Name / ১৭২ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, ইমরান আহমদ:
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল পুলিশ ফাঁড়ির চার্জ ইনচার্জ এসআই আব্দুল হান্নানের নেতৃত্বে একটি টিম গোয়াইনঘাট থানাধীন সীমান্তবর্তী নলজুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৬৬ (চারশত ছেষট্টি) পিস ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযানে তামাবিল পুলিশ ফাঁড়ির সঙ্গীয় ফোর্সের কনস্টেবল বিশ্বদেব ও মোহাম্মদ হামিদ মিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে।
গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান এবং থানা পুলিশের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ কবীর হোসেন বলেন, “মাদক ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd