• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চামারী ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ

চরতীতে বন্যার স্রোতে ভেসে প্রাণ গেল কিশোরের

Reporter Name / ৫৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার তীব্র স্রোতে ভেসে গিয়ে মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরার সময় আকস্মিকভাবে প্রবল স্রোতের কবলে পড়ে সাঈদ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও তার হাতে মাছ ধরার জাল জড়িয়ে থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, নিহত সাঈদ মৃগী রোগে আক্রান্ত ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে টানা বর্ষণে সৃষ্ট বন্যার কারণে চরতীসহ আশপাশের এলাকায় পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd