• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং সিংগাইরে পেঁপের কেজি ৩ টাকা, বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে মানববন্ধন, সংঘর্ষের আশঙ্কা ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন লালমনিরহাট সীমান্তে উত্তেজনা, পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি লোহাগাড়ায় ফ্ল্যাট বাসায় প্রেমিকার সাথে অভিমানে কিশোরীর আত্নহত্যা পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি ও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ শহরের কর্মকারপাড়া শিবতলায় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-৫-এর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ উপলক্ষে সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর কোনো পোস্ট নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সভাপতি শ্রী রনি নন্দী ও সাধারণ সম্পাদক রাধাবল্লভ কর্মকার। এ ছাড়া এসআরবি-৫, সিপিসি-১-এর বিভিন্ন পদমর্যাদার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১২০ জন অংশ নেন। প্রেস ব্রিফিংয়ের শেষ পর্যায়ে কোম্পানি কমান্ডার উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd