• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়ায় ফ্ল্যাট বাসায় প্রেমিকার সাথে অভিমানে কিশোরীর আত্নহত্যা পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক তোমাকে পাওয়া হলো না ছোটগল্প: দুঃস্বপ্ন খুলনা ডিসি অফিসের আইসিটি কেন্দ্রে আগুন, পুড়ে ছাই ভেতরের জিনিসপত্র শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পৌরসভা বিশ্বনাথে মুক্তিযোদ্ধা মর্তুজ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নেত্রকোণায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান পূর্বধলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি, নিরাপত্তা জোরদারে গুরুত্ব নেত্রকোণায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ধবলসূতি ও পঁয়ষট্টিবাড়ি বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।
১৮ অক্টোবর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- ধবলসূতি বিওপির বিশেষ টহলদল রাতে সীমান্ত হতে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় মোটরসাইকেল আটক করে। এছাড়াও, পঁয়ষট্টিবাড়ি বিওপির টহলদল কর্তৃক সীমান্ত হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিঠাইবাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮ পিস ভারতীয় ইয়াবা আটক করে।
আটককৃত ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য-২,৭১,৪০০/- (দুই লক্ষ একাত্তর হাজার চারশত) টাকা। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd