মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলার চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা ও চুনতি শাহ হাফেজিয়া রহমানিয়া আদর্শ হেফজখানা ও এতিমখানার ৭২ তম বার্ষিক সভা ও কৃতি ছাত্র ছাত্রীদের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ৯ জানুয়ারী ২৬, জুমাবার সকাল ৯ টা থেকে মাদ্রাসার মাঠে শুরু হয়। বিকাল ৩ টায় মাদ্রাসার ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ারিং ওয়ার্ল্ড বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট এর সিইও ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সকল সদস্য ও অন্যান্য অতিথি বৃন্দ।
বাদে মাগরিব হতে বার্ষিক সভার কার্ষক্রম শুরু হবে। অনুষ্ঠানে অধিবেশন অনুযায়ী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম -১৫ আসন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম -১৫ বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. হাফেজ মাওলানা মহি উদ্দিন মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসার সভাপতি মাষ্টার মাহবুবর রহমান।