জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে ওএমএস ডিলার ধনেশ চন্দ্র রায় দরিদ্র মানুষের মাঝে সরকারি নির্ধারিত কমদামে চাল ও আটা বিক্রি করেছেন। ২৬ জুলাই রোববার প্রায় ২০০ মানুষের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রি করেন। প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ২৪ টাকা দামে বিক্রি করা হয়। যা খোলা বাজারে দ্বিগুন দাম রয়েছে। তাই কমদামে চাল-আটা কিনতে পেরে দরিদ্র মানুষজন অনেক খশি হয়েছেন।