• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন

জগন্নাথপুরে নদীতে নতুন পানির আগমন, জনমনে আনন্দ ও শঙ্কা

Reporter Name / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদ-নদীতে নতুন পানির আগমন ঘটেছে। এতে একদিকে নতুন পানিতে মাছ শিকারের আনন্দে মেতেছেন উৎসুক শিকারীরা। আবার নদীতে পানি আসায় বোরো ফসলহানির আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে কৃষককূলে। গত কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতে নদ-নদীতে নতুন পানির আগমন হয়েছে বলে পাউবোসহ স্থানীয়রা জানান।
১৮ মার্চ বুধবার ভোররাতে হঠাৎ করে জগন্নাথপুর পৌর শহরের বুক চিরে বয়ে যাওয়া নলজুর নদীতে নতুন পানির আগমন ঘটে। এতে প্রথমেই শহীদ মিনার এলাকায় নির্মাণাধীন সেতুর পাশে বিকল্প পায়ে হেঁটে চলাচলের রাস্তাটি তলিয়ে যায়। ফলে এখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সকাল হতেই নদীপাড়ে জাল সহ বিভিন্ন যন্ত্র নিয়ে অবস্থান নেন সৌখিন শিকারীরা। মাছ ধরার আনন্দে মেতে উঠেন আবাল বৃদ্ধ বণিতা। অপরদিকে-নদীতে পানির ¯্রােত দেখে আতঁকে উঠে কৃষকের বুক। নদীতে পানি বৃদ্ধি পেলে হাওরের ফসল রক্ষা বাঁধ ঝুঁকিতে পড়ে যায়। অতিরিক্ত পানির চাপে বাঁধ ভেঙে ফসলহানির আশঙ্কা যেন কৃষকদের পিছু ছাড়ছে না। তার উপর এখনো বাঁধের কাজ পুরোপুরি শেষ হয়নি। দুর্বল বাঁধ কি প্রবল পানির ধাক্কা সামলাতে পারবে। এমন নানা প্রশ্ন ও শঙ্কা কৃষকদের তাড়া করে বেড়াচ্ছে। এছাড়া আবহাওয়ার অবস্থাও ভালো নেই। প্রতিনিয়ত দিনে না হলে রাতে ঘুর্ণিঝড়ের সাথে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগে কৃষক হৃদয়ে কম্পন শুরু হয়েছে বলে কৃষক এনামুল হক, আছলম উল্লাহ, আমির উদ্দিন সহ অনেকে তাদের অভিমত ব্যক্ত করেন।
সরেজমিনে হাওর ঘুরে দেখা যায়, হাওরে উৎপাদিত বোরো ধানে সবেমাত্র থোড় আসতে শুরু করেছে। কোথাও আবার এখনো থোড় আসেনি। এমন অবস্থা হাওরে বোরো ধানের। এর মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের হানা কৃষক মনে ভীতির সৃষ্টি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে পাউবো জগন্নাথপুর উপজেলা কর্মকর্তা শেখ ফরিদ জানান, নদীতে নতুন পানি আসলেও ভয়ের কিছু নেই। ঘনঘন বৃষ্টিপাতে নদীতে পানি আসা স্বাভাবিক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাঁধের কাজ প্রায় শেষ। তবে বৃষ্টি ও নদীতে পানি আসা নিয়ে আতঙ্ক বা ভয়ের কোন কারণ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd