• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

জগন্নাথপুরে প্রাইভেট কার ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত- ২

Reporter Name / ১০৯ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলার হবিবনগর এলাকায় একটি প্রাইভেট কার ও ব্যাটারিচালিত মিশুক গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মিশুক চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার হবিবনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার ও যাত্রীবাহী মিশুক গাড়ির মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মিশুক গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক ও আরোহী ছিটকে পড়ে আহত হন।

জামিল (১৭): মিশুক চালক, পিতা- আব্দুল মতিন। তার হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে। স্বপন (১৫): মিশুক যাত্রী, পিতা- অশিম। তার চোখে গুরুতর আঘাত লেগেছে অন্যদিকে, প্রাইভেট কার চালক ইমন মিয়া (৩৫), পিতা- ফাইজ উদ্দিন, অক্ষত আছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তাদের চিকিৎসাধী শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd